ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

লক্ষ্মীপুরে হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ, থানায় মামলা

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

লক্ষ্মীপুরে হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ, থানায় মামলা
  লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণী (১৪) কে তুলে নিয়ে জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে জয় কুড়ি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট ২০২৫) মামলা রেকর্ড করে রায়পুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুড়িসহ তিনজনকে খুঁজছে পুলিশ। রোববার (৩১ আগস্ট ২০২৫) সকালে রায়পুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন সাংবাদিকদের এ খবর জানান। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। অভিযুক্তরা ওই তরুণীকে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই। ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে হিন্দু ছেলে কর্তৃক মুসলিম মেয়েকে ধর্ষণ, থানায় মামলা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
  লক্ষ্মীপুরের রায়পুরে এক তরুণী (১৪) কে তুলে নিয়ে জেলা শহরের একটি বাসায় সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে জয় কুড়ি (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (৩০ আগস্ট ২০২৫) মামলা রেকর্ড করে রায়পুর থানা পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত জয় কুড়িসহ তিনজনকে খুঁজছে পুলিশ। রোববার (৩১ আগস্ট ২০২৫) সকালে রায়পুর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন সাংবাদিকদের এ খবর জানান। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। অভিযুক্তরা ওই তরুণীকে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই। ওই তরুণী বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তারের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত