ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রামগঞ্জে জমি বিরোধে হামলা: জামায়াত নেতা নিহত, দুইজন আটক

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রামগঞ্জে জমি বিরোধে হামলা: জামায়াত নেতা নিহত, দুইজন আটক
  লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামের ওয়ার্ড জামায়াত সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার ওই এলাকার বাসিন্দা এবং এক সন্তানের জনক। এ ঘটনায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে। সানোয়ারের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে সেখানে তাকে মারধর করা হয়। পরে চিৎকার শুনে তিনি গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন ও তার দুই ছেলে সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে। আহত হাসিনা বেগম হাসপাতালের শয্যা থেকে বলেন, “কথায় কথায় আমার দেবর কামাল হোসেন আমাদের উপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার ছেলে সানোয়ার ঘটনাস্থলেই মারা যায়।” এ ঘটনার নিন্দা জানিয়ে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “এটি একটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ মার্চ ২০২৬

রামগঞ্জে জমি বিরোধে হামলা: জামায়াত নেতা নিহত, দুইজন আটক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image
  লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হামলায় সানোয়ার হোসেন (৩০) নামের ওয়ার্ড জামায়াত সভাপতি নিহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার ওই এলাকার বাসিন্দা এবং এক সন্তানের জনক। এ ঘটনায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেন (২২) কে আটক করেছে। সানোয়ারের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে চাচা কামাল হোসেনের বিরোধ চলে আসছিল। দুপুরে সানোয়ার পুকুরঘাটে গেলে সেখানে তাকে মারধর করা হয়। পরে চিৎকার শুনে তিনি গিয়ে স্বামীকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় কামাল হোসেন ও তার দুই ছেলে সানোয়ারের মা ও ভাইকেও পিটিয়ে আহত করে। আহত হাসিনা বেগম হাসপাতালের শয্যা থেকে বলেন, “কথায় কথায় আমার দেবর কামাল হোসেন আমাদের উপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে শাবল দিয়ে মাথায় আঘাত করলে আমার ছেলে সানোয়ার ঘটনাস্থলেই মারা যায়।” এ ঘটনার নিন্দা জানিয়ে রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “এটি একটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।” রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত