ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহী নগরীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরীর শাহমখদুম এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশে হামলার অভিযোগে দায়ের হওয়া ১৩ মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গত সোমবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে র‌্যাব-৫ সদর কোম্পানি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে ওই চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসা করে আসছিলো তার বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তানোর থানায়ও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহ মখদুম থানায় মিলনকে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজশাহী গ্রেফতার মিল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

রাজশাহী নগরীতে ১৩ মামলার আসামি মিলন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

রাজশাহী নগরীর শাহমখদুম এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশে হামলার অভিযোগে দায়ের হওয়া ১৩ মামলার এজাহারভুক্ত মূলহোতা আসামি মিলনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গত সোমবার (৯ মার্চ) বিকাল ৫টার দিকে নগরীর শাহমখদুম থানাধীন এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকালে র‌্যাব-৫ সদর কোম্পানি পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে ওই চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসা করে আসছিলো তার বিরুদ্ধে মহানগর পুলিশের বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে রাজপাড়া, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ডাকাতি, ছিনতাই, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তানোর থানায়ও তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে।

মঙ্গলবার সকালে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর শাহ মখদুম থানায় মিলনকে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত