ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন
‎লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুড়িসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর। ‎ ‎মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ‎ ‎মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের মতো জঘন্য ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান । ‎ ‎এসময় সাধারণ জনতা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মুসলিম কিশোরীকে ধর্ষণ: জয় কুড়িসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে রায়পুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
‎লক্ষ্মীপুরের রায়পুরে ১৪ বছরের এক মুসলিম কিশোরীকে আটকে রেখে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জয় কুড়িসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন বিপ্লবী তারুণ্য রায়পুর। ‎ ‎মঙ্গলবার (২সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। ‎ ‎মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরীকে সাতদিন আটকে রেখে নির্যাতনের মতো জঘন্য ঘটনায় মামলা হওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান । ‎ ‎এসময় সাধারণ জনতা “ধর্ষক জয় কুড়ির বিচার চাই”, “ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই”ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত