ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ময়মনসিংহের ভালুকায় যুবকের উপর ছুরি হামলার অভিযোগ

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মো. আলামিন নামে এক যুবকের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে মো. বিজয় মন্ডল (২৪) ও মো. শাহিন মন্ডলের (২৫) বিরুদ্ধে, যারা কাচিনা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে রয়েছেন। এ ঘটনা সংঘটিত হয় শনিবার (১৬ আগস্ট, ২০২৫) সন্ধ্যা প্রায় ৭টায় বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ক্যান্টিনের আয় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিজয় ও শাহিনের গ্রুপ আলামিনের উপর হামলা করে। গুরুতর আহত আলামিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজয় মন্ডল ও শাহিন উভয়েই বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। ঘটনার পর তারা পলাতক।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ মার্চ ২০২৬

ময়মনসিংহের ভালুকায় যুবকের উপর ছুরি হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোরে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মো. আলামিন নামে এক যুবকের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে মো. বিজয় মন্ডল (২৪) ও মো. শাহিন মন্ডলের (২৫) বিরুদ্ধে, যারা কাচিনা ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে রয়েছেন। এ ঘটনা সংঘটিত হয় শনিবার (১৬ আগস্ট, ২০২৫) সন্ধ্যা প্রায় ৭টায় বাটাজোর সোনার বাংলা ডিগ্রি কলেজের সামনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ ক্যান্টিনের আয় ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বিজয় ও শাহিনের গ্রুপ আলামিনের উপর হামলা করে। গুরুতর আহত আলামিনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজয় মন্ডল ও শাহিন উভয়েই বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। ঘটনার পর তারা পলাতক।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, “ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত