ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

"খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার (২৫ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় ভোলাহাট পাবলিকক্লাব ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃআহরাম আলি, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু,১ নং ভোলাহাট প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী।

খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা। খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি সহ সুধি জনেরা উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ ও ৩নং দলদলী ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দল। দু'দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৫ খেলার উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ ও অন্যান্য অতিথিসুধীজনদের দৃশ্য।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ মার্চ ২০২৬

ভোলাহাটে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৫

featured Image

"খেলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সোমবার (২৫ আগষ্ট ২০২৫) বিকেল ৩টায় ভোলাহাট পাবলিকক্লাব ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার (ভারপ্রাপ্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার মোঃআহরাম আলি, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু,১ নং ভোলাহাট প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, আরডিও মোঃ সবুজ আলী।

খেলার প্রারম্ভে কুরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজসহ সুধীজনেরা। খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি সহ সুধি জনেরা উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ-১ ও ৩নং দলদলী ইউনিয়ন পরিষদ-২ ফুটবল দল। দু'দলের খেলায় ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে দলদলী ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৫ খেলার উদ্বোধনী খেলায় উপস্থিত প্রধান অতিথি, বিশেষ ও অন্যান্য অতিথিসুধীজনদের দৃশ্য।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত