ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভাড়া বাসা থেকে ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (৩০) নামের এক ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার মো. . রউফের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফসিউল আলম অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।

নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক ওই বাসায় ভাড়ায় থাকতো। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমনের সঙ্গে ছাত্রদলেরকর্মী হিসেবে রাজনীতি করতেন। আজ সন্ধ্যায় ওই বাসার আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন জানান, আলামত দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পাশাপাশি তিনটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভাড়া বাসা ছাত্রদলকর্মী ঝুলন্ত লাশ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

ভাড়া বাসা থেকে ছাত্রদলকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করল পুলিশ

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনিক (৩০) নামের এক ছাত্রদলকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার দিয়াড় সাহাপুর এলাকার মো. . রউফের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফসিউল আলম অনিক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।

নিহতের চাচা শাহিনুর রহমান মাস্টার জানান, বেশ কিছুদিন ধরে অনিক ওই বাসায় ভাড়ায় থাকতো। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমনের সঙ্গে ছাত্রদলেরকর্মী হিসেবে রাজনীতি করতেন। আজ সন্ধ্যায় ওই বাসার আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি রহস্যজনক বলে দাবি করেছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দীন জানান, আলামত দেখে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধারের পাশাপাশি তিনটি মোবাইল সেটও জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত