ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না: জাহিদুল ইসলাম

ছবি সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং আমরা চাই ফ্যাসিবাদমুক্ত একটি রাজনীতি এবং ফ্যাসিবাদমুক্ত কালচার সবাই গড়ে তুলবেন এবং সেই আলোকে নিজেদের দলীয় এজেন্ডা ঠিক করবেন ও মানুষের জন্য রাজনীতি করবেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা জেলা পরিষদ হলরুলে ইসলামী ছাত্রশিবির ভোলা পৌর শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, কোনো ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি করবেন না।

আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে তাকে এবং তার সঙ্গে গণহত্যাগুলোর সঙ্গে জড়িত সবার বিচার কার্যকর করবেন।

তিনি বলেন, খুনি হাসিনা শুধু জুলাই-আগস্টে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়, বাংলাদেশে ইতিপূর্বে রাজনীতিতে যে হত্যার রাজনীতি এটাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আপনারা দেখেছেন ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশ থেকে লগি-বৈঠা নিয়ে ঢাকায় আহ্বান করেছিল এবং কত নির্মমভাবে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে সে লাশগুলো খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা, শুধু মৃত্যু নিশ্চিত নয় লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করার মতো বর্বর কর্মকাণ্ড খুনি হাসিনা এবং তার বাহিনী আওয়ামী লীগ করেছে।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমির মাস্টার জাকির হোসাইন প্রমুখ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না: জাহিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যতে কেউ হাসিনা হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং আমরা চাই ফ্যাসিবাদমুক্ত একটি রাজনীতি এবং ফ্যাসিবাদমুক্ত কালচার সবাই গড়ে তুলবেন এবং সেই আলোকে নিজেদের দলীয় এজেন্ডা ঠিক করবেন ও মানুষের জন্য রাজনীতি করবেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলা জেলা পরিষদ হলরুলে ইসলামী ছাত্রশিবির ভোলা পৌর শাখার আয়োজনে এক প্রতিনিধি সমাবেশে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, কোনো ফ্যাসিবাদী এবং খুনের রাজনীতি করবেন না।

আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার শিগগিরই খুনি হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে নিয়ে এসে তাকে এবং তার সঙ্গে গণহত্যাগুলোর সঙ্গে জড়িত সবার বিচার কার্যকর করবেন।

তিনি বলেন, খুনি হাসিনা শুধু জুলাই-আগস্টে এসে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়, বাংলাদেশে ইতিপূর্বে রাজনীতিতে যে হত্যার রাজনীতি এটাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আপনারা দেখেছেন ২০০৬ সালের ২৮ অক্টোবর সারা দেশ থেকে লগি-বৈঠা নিয়ে ঢাকায় আহ্বান করেছিল এবং কত নির্মমভাবে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে সে লাশগুলো খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা, শুধু মৃত্যু নিশ্চিত নয় লাশের ওপর দাঁড়িয়ে নৃত্য করার মতো বর্বর কর্মকাণ্ড খুনি হাসিনা এবং তার বাহিনী আওয়ামী লীগ করেছে।

এ সময় ইসলামী ছাত্রশিবিরের ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার আমির মাস্টার জাকির হোসাইন প্রমুখ।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত