চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান সাংবাদিক এসোসিয়েশনের প্রশংসা করে বলেন সাংবাদিকরা জাতির দর্পণ সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে, আমরা চাই সাংবাদিকরা স্বাধীন ভাবে তাদের কাজ করবেন সাদাকে সাদা এবং কালোকে কাল বলে জাতীর সামনে তুলে ধরবেন। তিনি বলেন, ১৯৭১-এর স্বাধীনতার যেমন মূল্য আছে, তেমনি জুলাই-২০২৪ এর স্বাধীনতার নূতন ধারণার জন্ম দিয়েছে।
এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম বলেন ঐক্যেই শক্তি একতাই উন্নতি ধারণাকে ভিত্তি করে তিনি জেলার সকল সাংবাদিকের ঐক্যের ডাক দেন , ২০২০ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়ে পাঁচ বছরের মধ্যে সংগঠনটি অনেক শক্তিশালী হয়েছে। এবং আগামী দিনে এই সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ সারা দেশে ঐক্যের প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসোসিয়েশনের চেয়ারম্যান রবিউল ইসলাম আরও বলেন, আমাদের দেশে সাংবাদিকতা ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে! বিভিন্ন পরিচয়ে রাজনৈতিক সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজী, গূম-খুন হচ্ছে, সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনা ঘটে চলেছে; গণতন্ত্রে উত্তরণের পথ বাধাগ্রস্ত হচ্ছে! এ জন্য সাংবাদিকদের দৃঢ় ঐক্য গড়ে তোলাও জরুরী বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তিনি রাজনীতিকদের সহযোগিতাও কামনা করেন।
অনুষ্ঠানের শেষ অংশে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শুরুর আগে এক বর্ণাঢ্য র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ছবি ক্যাপশন: চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশন-এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কেক কাটছেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান ও এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম সহ অন্যরা। .png)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন