ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশ সব বাংলাদেশিদের জন্য: অপর্ণা রায় দাস

ছবি: সংগৃহীত

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেছেন, ‘ পৃথিবীর সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। কেউ কালো, কেউ সাদা, কেউ বধির, কেউ অন্ধ, কেউ শারীরিকভাবে অসম্পূর্ণ। কিন্তু এরা সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ। তেমনি এই বাংলাদেশ সব বাংলাদেশিদের জন্য। বধিরদেরও অধিকার আছে এদেশের সব সুযোগ-সুবিধা ভোগ করার। দেশের উন্নয়নে বধিরসহ বিশেষ চাহিদাসম্পন্ন সবাইকে সম্পৃক্ত করতে হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপর্ণা রায় আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব আপনাদের জন্য ইশারা ভাষা, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবাসহ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত করেন।’ 

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেনজাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান মিন্টু সম্রাটসহ প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশ অপর্ণা রায় দাস বাংলাদেশিদের জন্য

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

বাংলাদেশ সব বাংলাদেশিদের জন্য: অপর্ণা রায় দাস

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক অপর্ণা রায় বলেছেন, ‘ পৃথিবীর সবাই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। কেউ কালো, কেউ সাদা, কেউ বধির, কেউ অন্ধ, কেউ শারীরিকভাবে অসম্পূর্ণ। কিন্তু এরা সবাই সৃষ্টির সেরা জীব, মানুষ। তেমনি এই বাংলাদেশ সব বাংলাদেশিদের জন্য। বধিরদেরও অধিকার আছে এদেশের সব সুযোগ-সুবিধা ভোগ করার। দেশের উন্নয়নে বধিরসহ বিশেষ চাহিদাসম্পন্ন সবাইকে সম্পৃক্ত করতে হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচার মেলা মিলনায়তনে বধির উৎসব বিশেষ আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপর্ণা রায় আরও বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করে যাবেন এবং ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন। বিএনপি সরকার গঠন করলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব আপনাদের জন্য ইশারা ভাষা, কারিগরি প্রশিক্ষণ, বিশেষ সুবিধা, চিকিৎসা সেবাসহ দেশের সব উন্নয়ন কর্মকাণ্ডে যেন সম্পৃক্ত করেন।’ 

বাংলাদেশ জাতীয় বধির সংস্থার আজীবন সদস্য মো. আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেনজাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস, জাতীয় বধির সংস্থার সাজ্জাদ হোসেন, কে এম জাহিদ হাসান দিপু, মনোয়ার হোসেন সুপন, মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, মাহবুবুল হক, আমির হোসেন খোকন, মোরশেদুর রহমান, সেকান্দার আলী, সাইবার দলের আশরাফুল ইসলাম, মনসুর খান মিন্টু সম্রাটসহ প্রমুখ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত