ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফুলবাড়ীতে প্রতিমা বিসর্জনে বৃষ্টির মধ্যেও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ হর্স এর একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর টহল দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নজরদারি চালাচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল আরমান ইবনে ইদ্রিস, মেজর আসাদুজ্জামান সুমন, ক্যাপ্টেন এস এম মাহিম জামান, এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত সহ অনেকে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের অতিরিক্ত সদস্য, আনসার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও মাঠে তৎপর ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১১ এপ্রিল ২০২৬

ফুলবাড়ীতে প্রতিমা বিসর্জনে বৃষ্টির মধ্যেও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ হর্স এর একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর টহল দল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে এবং প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নজরদারি চালাচ্ছে।

এই সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল আরমান ইবনে ইদ্রিস, মেজর আসাদুজ্জামান সুমন, ক্যাপ্টেন এস এম মাহিম জামান, এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত সহ অনেকে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের অতিরিক্ত সদস্য, আনসার ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও মাঠে তৎপর ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত