দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৮ নম্বর ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর, ২০২৫) রাত ৮টায় পৌরসভা মাছ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিয়ার রহমান মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খাদেমুল ইসলাম সোহাগ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান ও মনতাজ আলী, সাংগঠনিক সম্পাদক নুর আলম (নুরুল্লা), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহন দাস ও সুজন ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাহারুল (রিপন) এবং পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল।
দীর্ঘদিন পর কর্মী সভা হওয়ায় উপস্থিত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। সভায় পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন