ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, চট্টগ্রামের বড়পোলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আব্দুল মান্নান।
সভার শুরুতে কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহিম খলিল পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, যুগ্ম স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন মোঃ ফারুক আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এনাম এলাহী চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এবং জাগ্রত যুব তরুণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জয়নাল আবেদীন।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক সম্পাদিকা খালেদা আক্তার, সদস্য গোলাম মোস্তফা, মোঃ আবদুল্লাহ বিন সাকিব, মোঃ আহসান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, “মহান বিজয় দিবস আমাদের জাতীয় অহংকার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। বিজয়ের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমরা এখনও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে আমি আশাবাদী—নতুন প্রজন্ম যে বাংলাদেশের স্বপ্ন দেখে, ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন তারা জনগণের পালস বুঝে দেশ পরিচালনা করবেন।”
সভার শেষাংশে সভাপতি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
পরিশেষে উপস্থিত সকলকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়ে এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
.png)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন