ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার টান মুশুরি এলাকায় সফুরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,  সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুনবী ভূইয়া, গোলজার হোসেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন টিটুসহ অনেকে।

সভায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত স্বৈরাচার শাসন আমলে আপনাদের নিয়ে আন্দোলন-সংগ্রামে, দলীয় নির্দেশ মোতাবেক কাজ করেছি।

সে জন্য আমার নেতা তারেক রহমান আমাকে এ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এটা আমার পাওয়া না, এটার কৃতিত্ব আপনাদের সবার।

রূপগঞ্জে বিএনপিতে কোনো গ্রুপিং নেই, আমরা সবাই এক। আমি আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নের রূপগঞ্জ, আধুনিক রূপের রূপগঞ্জ গড়ে তুলতে চাই।

আমার রূপগঞ্জে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। এ জন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোনো পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ মার্চ ২০২৬

নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার টান মুশুরি এলাকায় সফুরা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন নারায়গঞ্জ-১ রূপগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,  সাধারণ সম্পাদক বাছিরউদ্দিন বাচ্চু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুনবী ভূইয়া, গোলজার হোসেন, কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন টিটুসহ অনেকে।

সভায় বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত স্বৈরাচার শাসন আমলে আপনাদের নিয়ে আন্দোলন-সংগ্রামে, দলীয় নির্দেশ মোতাবেক কাজ করেছি।

সে জন্য আমার নেতা তারেক রহমান আমাকে এ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। এটা আমার পাওয়া না, এটার কৃতিত্ব আপনাদের সবার।

রূপগঞ্জে বিএনপিতে কোনো গ্রুপিং নেই, আমরা সবাই এক। আমি আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নের রূপগঞ্জ, আধুনিক রূপের রূপগঞ্জ গড়ে তুলতে চাই।

আমার রূপগঞ্জে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী প্রশ্রয় পাবে না। এ জন্য আপনাদের সহায়তা কামনা করছি। যেকোনো পরামর্শ দিয়ে আমাকে সহায়তা করবেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত