ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : বাবর

ছবি: সংগৃহীত

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি, তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন বলে জানান, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলতে চাইছি না। অন্য একদিন বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। তাই এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর প্রয়োজন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো আজ-কালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরো অনেক বেশি নিয়ে আসব।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়া ক্রান্তিলগ্ন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : বাবর

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

দেশের এই ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন। তিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের ব্যাপারে কখনো কোনো অপশক্তির সঙ্গে আপস করেননি, তাই এই মুহূর্তে দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা খুবই প্রয়োজন বলে জানান, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) নেত্রকোনার মদন উপজেলার বুড়াপীর মাজার প্রাঙ্গণে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নয়, তিনি সর্বজনীনভাবে সারা দেশের নেত্রী। কেন উনাকে প্রয়োজন সে বিষয়ে আজকে বিস্তারিত বলতে চাইছি না। অন্য একদিন বলব। দেশে এখনো অনেক ষড়যন্ত্র বিদ্যমান রয়েছে। তাই এসব ষড়যন্ত্র থেকে উত্তরণের জন্য খালেদা জিয়ার মতো নেত্রীর প্রয়োজন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। হয়তো আজ-কালকের মধ্যে উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হবে। আমি আপনাদের কাছে নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করছি, সবাই নেত্রীর জন্য দোয়া করবেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে আমার প্রথম কাজ হচ্ছে উন্নয়নের আন্দোলন, উন্নয়নের সংগ্রাম। আপনাদের সামনে উন্নয়নের নীতি নিয়ে এসেছি। বেকারত্বকে দূরকরণের রাজনীতি নিয়ে এসেছি। সামনে বড় চ্যালেঞ্জ বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করা। প্রতিটি ঘরে দুই-তিনজন করে বেকার তরুণ-তরুণী রয়েছে। কর্মসংস্থান তৈরি করে ওইসব বেকারদের চাকরি দিয়ে স্বাবলম্বী করতে হবে। অতীতে যেভাবে উন্নয়ন নিয়ে এসেছি, দোয়া করবেন সুযোগ পেলে আগামীতে আরো অনেক বেশি নিয়ে আসব।

সভায় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালিকদার, রফিকুল ইসলাম আকন্দসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত