ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করব : মনিরুল

ছবি সংগৃহীত

দল আমাকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে যে সম্মান দিয়েছে, আমি জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করব।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে গণমিছিল-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী এ মন্তব্য করেন।

তিনি বলেন, তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে দেশের দুর্দিনে জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল, এখনো দেশের ক্রান্তিলগ্নে তারেক রহমানের আবির্ভাব হয়েছে।

আমি কোনো গ্রুপ বুঝি না, আমি বুঝি ধানের শীষের কর্মী, জিয়াউর রহমানের সৈনিক। এই কুমিল্লা মহানগরকে নিয়ে যে ভাবনা, আপনাদেরকে নিয়ে যে চিন্তা সেটি আমি আগামী বৃহস্পতিবার টাউনহল মাঠে প্রকাশ করব।

গণমিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা পূবালী চত্বরে জড়ো হয়। এর আগে ঈদগাহ মোড় থেকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে, সালাউদ্দিন মোড় থেকে মহানগর সভাপতি উৎবাতুল বারী আবুর ও জেলার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে, টমছমব্রিজ এলাকা থেকে মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী পূবালী চত্বরে মিছিল নিয়ে আসে।

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী।

গণমিছিলে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. হানিফ, সদস্যসচিব সোহেল মজুমদারসহ মহানগর, দক্ষিণ জেলা ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১২ এপ্রিল ২০২৬

দল আমাকে সম্মান দিয়েছে, জীবন দিয়ে হলেও দলের সম্মান রক্ষা করব : মনিরুল

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত