ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

টেকনাফের শাহপরী সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এমভি মায়ের দোয়া নামের যাত্রীবাহী বোটটি টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। বেলা ১২টার দিকে বোটটি শাহপরী দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভেসে থাকতে থাকে।

এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসমান অবস্থায় বোটটি শনাক্ত করে দ্রুত অভিযানে নামে। পরে যাত্রীবাহী বোটটি এবং ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সমুদ্রে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টেকনাফের শাহপরীতে ইঞ্জিন বিকল বোটসহ ৪৫ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫

featured Image

টেকনাফের শাহপরী সংলগ্ন সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা একটি যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এমভি মায়ের দোয়া নামের যাত্রীবাহী বোটটি টেকনাফের কায়োকখাল ঘাট থেকে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা করে। বেলা ১২টার দিকে বোটটি শাহপরী দ্বীপসংলগ্ন গোলারচর এলাকায় পৌঁছালে শ্যাফট ভেঙে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সমুদ্রে ভেসে থাকতে থাকে।

এসময় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি টহল দল ভাসমান অবস্থায় বোটটি শনাক্ত করে দ্রুত অভিযানে নামে। পরে যাত্রীবাহী বোটটি এবং ৪৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের পর যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সমুদ্রে জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত