আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ৭ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্প এলাকা, ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন ও নতুন কলাবাগান, লঞ্চঘাট এবং স্টেশন রোড এলাকায় রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগে তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে জনগণের মাঝে জনমত তৈরিতে কথা বলেন। এছাড়া আগামী নির্বাচনে ন্যায় ও সাম্যভিত্তিক উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের পক্ষে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
গণসংযোগ চলাকালে তিনি আবাসন প্রকল্প এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেন এবং আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শান্ত ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং তার ব্যক্তিগত তহবিল থেকে পূজা উদযাপনের জন্য শুভেচ্ছা অনুদান প্রদান করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান তাপু, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. দ্বীন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির তালুকদার, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান বশির, পৌর বিএনপির সহ-সভাপতি মো. মাসুদ হোসেন ও মো. রিয়াজ হোসেন, যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক রনি, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রফিক হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. ইসরাফিল সিকদার সহ জেলা যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন