ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি

ছবি: সংগৃহীত

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী  সকালে এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি বলেন, পবিত্র এই মাসে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজসবক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি নয়, আমাদের আশপাশের পরিবেশ, রাস্তাঘাট ও সরকারি প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।

এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে

তিনি আরও বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অংশএই চেতনা ধারণ করে আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সকলকে  এগিয়ে আসতে হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জলঢাকা মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি পরিষ্কার-পরিচ্ছন্নতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

জলঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এম পি

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকায় রাস্তাঘাট ও হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারী  সকালে এ কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয়।

মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে সামনে রেখে তিনি বলেন, পবিত্র এই মাসে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজসবক্ষেত্রেই পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ঘরবাড়ি নয়, আমাদের আশপাশের পরিবেশ, রাস্তাঘাট ও সরকারি প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার রাখা সবার দায়িত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রাস্তাঘাট ঝাড়ু দেওয়া, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করা হয়।

এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি জলঢাকাবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষার্থে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং একটি সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন জলঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিশেষে

তিনি আরও বলেন,পরিচ্ছন্নতা ঈমানের অংশএই চেতনা ধারণ করে আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে সকলকে  এগিয়ে আসতে হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত