প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে গণমাধ্যম বিষয়ে তিন মাসব্যাপী
সার্টিফিকেট কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ ১৪ই নভেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত
হয়েছে। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর ছিল ইনস্টিটিউটের মিলনায়তন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউটের মহাসচিব ফারুক ওয়াসিফ।
তিনি কোর্সটির গুরুত্ব এবং গণমাধ্যমে এর প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের দিকনির্দেশনা
দেন।
উদ্বোধনী সেশন পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র শিল্পী ও
শিক্ষক শহীদুল আলম। তিনি সাংবাদিকতা ও ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে একটি জ্ঞানগর্ভ
ও অনুপ্রেরণামূলক আলোচনা করেন। তাঁর মূল্যবান অভিজ্ঞতা ও পরামর্শ নতুন সাংবাদিকদের
পেশাগত উৎকর্ষ সাধনে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়।
ইনস্টিটিউটের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
প্রতিটি শিক্ষার্থীর জন্য ব্যাগ, খাতা, কলম এবং ফুলের স্টিক উপহার হিসেবে প্রদান করা
হয়।
সেশন শেষে শিক্ষার্থীদের জন্য উন্নত মানের নাস্তার ব্যবস্থা করা হয়। এ সময়
শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান এবং কোর্স নিয়ে তাঁদের আগ্রহ
ও প্রত্যাশা ব্যক্ত করেন।
পিআইবি কর্তৃক আয়োজিত এই তিন মাসব্যাপী সার্টিফিকেট কোর্সটি মূলত গণমাধ্যম
কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নতুনদের সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে
শিক্ষা প্রদানের উদ্দেশ্যে প্রণীত হয়েছে। কোর্সটি সফলভাবে সমাপ্তির মাধ্যমে শিক্ষার্থীরা
গণমাধ্যম জগতে পেশাগতভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন বলে ইনস্টিটিউট আশাবাদী।
.png)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন