গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউছার আহমেদ। সভায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাফর আলী খান আইন-শৃঙ্খলা সংক্রান্ত আগস্ট-২০২৫ মাসের মাসিক প্রতিবেদন পেশ করেন।
মাসিক অপরাধ বিষয়ক প্রতিবেদনে জানা যায়, আগস্ট মাসে মোট ৬৩টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে দস্যুতা-২, খুন-১, ধর্ষণ-৫, অপহরণ-১, চুরি-১, সড়ক দুর্ঘটনা-৫, অপমৃত্যু-১২, মাদকদ্রব্য-১৬ এবং অন্যান্য মামলা-১৯টি। এই সময়ে গ্রেফতারকৃত আসামির সংখ্যা ছিল ৫১ জন।
সভায় সম্প্রতি উপজেলায় ছিনতাই ও মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা হয়। এছাড়া, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহমেদ সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আসন্ন শারদীয় সার্বজনীন দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের জন্য ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের কথা জানান।
সভায় অন্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাফর আলী খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান, মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
.png)
সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন