ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কাজিপুর আমিনা মনসুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাজিপুর আমিনা মনসুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল, সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টায় কলেজের দ্বিতীয় তলার হলরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কে.এম. নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

বক্তব্য পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের পরিচয়পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন এবং জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। সবশেষে, সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কাজিপুর আমিনা মনসুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আমিনা মনসুর ডিগ্রী কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল, সোমবার (১৫ সেপ্টেম্বর, ২০২৫) বেলা ১১টায় কলেজের দ্বিতীয় তলার হলরুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

আমিনা মনসুর কলেজ পরিবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ কে.এম. নজরুল ইসলাম। কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেয়।

অনুষ্ঠানে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনছার আলী, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুমিনা আফরোজ বানু এবং শিক্ষক প্রতিনিধি ও পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

বক্তব্য পর্ব শেষে নবাগত শিক্ষার্থীদের পরিচয়পত্র পরিয়ে দেন সমাজকর্ম বিভাগের প্রভাষক মনিরুজ্জামান স্বপন এবং জীববিদ্যার প্রদর্শক মোকবুল হোসেন। সবশেষে, সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত