কক্সবাজার: বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে কক্সবাজারে একটি জেলাভিত্তিক ধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) কক্সবাজারের হোটেল সীগালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই সম্মেলন আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক কৃষিবিদ ড. মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব জনাব মোহাম্মদ সালাহ্ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর চন্দন জেড গোমেজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার সহকারী পরিচালক মাওলানা ছরওয়ার আকবর।
সম্মেলনে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের প্রতিনিধি, স্থানীয় কাজী, আইনজীবী, সাংবাদিক এবং শিশু-কিশোর সংগঠনের প্রায় ১৮০ জন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ।
.png)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন