ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমরা শুধু উছিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত আবদুল্লাহ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরাউছিলামাত্র।

বুধবার ( ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবুও দেবিদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। দেবিদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসেনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।

তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, “কামলাবলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি হাসনাত আবদুল্লাহ আমরা শুধু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আমরা শুধু উছিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতৃত্বের ফয়সালা আসমান থেকেই আসে, জমিনে বসে কেউ তা নির্ধারণ করতে পারে না। যারা নেতৃত্ব ঠিক করে দিতে চায়, তারা শত চেষ্টা করেও জমিনের নেতৃত্ব নির্ধারণ করতে পারবে না, আমরাউছিলামাত্র।

বুধবার ( ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনে আমি যদি ১০টা ভোটও পাই তবুও দেবিদ্বার আমি ছেড়ে যাব না। যদি হেরেও যাই তারপরও আমি দেবিদ্বারের মানুষের সঙ্গে থাকব। দেবিদ্বার আমার অস্তিত্ব, এখানকার মাঠ-ঘাট, আলো-বাতাস আমার অক্সিজেন। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসেনি, আমি এসেছি সবার সঙ্গে পরিচিত হতে, দোয়া চাইতে।

তিনি বলেন, যুগ যুগ ধরে এই দেশের নেতৃত্ব গড়ে উঠেছে খেটে খাওয়া মানুষের হাত ধরে। যারা শ্রমিক, যারা আমার বাবার মতো রাজমিস্ত্রি-কাঠমিস্ত্রি ছিলেন, তারাই নেতা বানিয়েছেন। অথচ সমাজের উচ্চশ্রেণির কিছু মানুষ এসব পরিশ্রমী মানুষকে মানুষই মনে করেন না, “কামলাবলে অপমান করেন। আমি সেই অবহেলিত, বঞ্চিত মানুষগুলোর সন্তান হিসেবেই আজ নির্বাচনে দাঁড়িয়েছি। আজ থেকে আমার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত