ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আক্কেলপুর এতিমখানায় সেহেরি ও ইফতার বিতরণ

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জয়পুরহাটের আক্কেলপুরে একটি এতিমখানায় সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির আওতায় আক্কেলপুর সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার এতিম হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ মানবিক কল্যাণমূলক উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রমজান মাসে এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।

আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। রমজান মাসে এতিম সুবিধাবঞ্চিতদের জন্য সেহেরি ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আব্দুল্লাহ, তৌফিক, নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি সকল দাতা-শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আক্কেলপুর ইফতার সেহেরি বিতরণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আক্কেলপুর এতিমখানায় সেহেরি ও ইফতার বিতরণ

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে জয়পুরহাটের আক্কেলপুরে একটি এতিমখানায় সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জেলা প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচির আওতায় আক্কেলপুর সোনামুখী আব্দুল্লাহ মক্কী (রহ.) ইসলামীয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার এতিম হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন প্রয়োজনীয় সেহেরি ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় মাদরাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসা কর্তৃপক্ষ মানবিক কল্যাণমূলক উদ্যোগের জন্য ফাউন্ডেশনের সভাপতি শামসুল আলম খান মুরাদ, সেক্রেটারি রাশেদ উল্লাহ এবং অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। তারা বলেন, রমজান মাসে এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবান সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো আরও সহজ হবে।

আয়োজকরা জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা সহায়তা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। রমজান মাসে এতিম সুবিধাবঞ্চিতদের জন্য সেহেরি ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম সেই ধারাবাহিকতারই অংশ।

এসময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, আব্দুল্লাহ, তৌফিক, নাসিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি সকল দাতা-শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত