ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম ত্যাগ

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৭ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’তে অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’ চট্টগ্রাম ত্যাগ করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম ত্যাগ করে। 

চট্টগ্রাম ত্যাগকালে নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য যন্ত্র পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানান। নৌবাহিনীর কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় স্থানীয় নৌ কর্মকর্তাবৃন্দ এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

‘আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউ’তে বিশ্বের বিভিন্ন দেশর উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং নৌবাহিনীর জাহাজসমূহ অংশগ্রহণ করবে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যয়’-এর অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তাসহ সর্বমোট ১৫০ জন নৌ সদস্য আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। 

অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, সমুদ্রপথে জলদস্যুতা, মাদক ও চোরাচালান, মানবপাচার ও অবৈধ মৎস্য আহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, পাশাপাশি মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

বিগত বছরগুলোতেও বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বর্হিবিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশ নৌবাহিনী বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া, প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

এ সফরের মাধ্যমে বাংলাদেশসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ এবং আঞ্চলিক নৌ নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক জোরদার হওয়াসহ নৌ সদস্যদের পেশাগত মান উন্নয়ন সম্ভব হবে। 

‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ’ শেষে জাহাজটি আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামে প্রত্যাবর্তন করবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম ত্যাগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত