জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ
দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার রেলস্টেশন সংলগ্ন
হাস্তাবসন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানের সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক
করা হয়। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর (জিয়ানী পাড়া)
মহল্লার মৃত মোংলা প্রধানেরর ছেলে রমজান আলী মন্টু (৫৬) এবং শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত
সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০)।
র্যাব সূত্রে জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত
ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫
এর ডিএডি মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ইয়াবা বিক্রয়কালে ৮২
পিস ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়ের করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, জয়পুরহাট
র্যাব-৫ এর ডিএডি মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়েরের করেছেন। আটকৃত ব্যাক্তিদের সকালে আদালতে পাঠানো হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : গ্রেপ্তার ইয়াবা আক্কেলপুর র্যাবের অভিযান
.png)
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন