কিছু
মানুষ চলে গেলেও তাঁদের উপস্থিতি রয়ে যায় ক্লাসরুমের স্মৃতিতে, করিডরের নীরবতায়, সহপাঠী
ও সহকর্মীদের হৃদয়ের গভীরে। নামগুলো আর রেজিস্টারে ওঠে না, কণ্ঠগুলো আর শোনা যায় না;
তবু স্মৃতি হয়ে তারা প্রতিদিন ফিরে আসে। সময় এগিয়ে গেলেও কিছু ক্ষতি কোনোদিনই সময় পূরণ
করতে পারে না।
২০২৫
সাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) জন্য ঠিক তেমনই এক বেদনাবিধুর বছর। সাফল্য ও অগ্রগতির
আড়ালে এই বছরটি বহন করেছে গভীর শোকের ভার। এক বছরে বিশ্ববিদ্যালয় হারিয়েছে তার কয়েকজন
নিবেদিতপ্রাণ কর্মকর্তা ও সম্ভাবনাময় শিক্ষার্থীদেরকে যাদের অনুপস্থিতি কেবল ব্যক্তিগত
ক্ষতি নয়, বরং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একেকটি অপূরণীয় শূন্যতা হয়ে রয়ে
গেছে।
তিন্নী আক্তার
আইন
বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিন্নী আক্তারের জীবন ছিল ধৈর্য আর সংগ্রামের
গল্প। দীর্ঘদিন ফুসফুসজনিত রোগে ভোগার পর ব্লাড ইনফেকশনের জটিলতা দেখা দেয়। রাজধানীর
একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ এপ্রিল সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
নরসিংদীর শিবপুর উপজেলার এই শিক্ষার্থীর মৃত্যু আইন বিভাগে নেমে আনে গভীর শোক। শিক্ষক
ও সহপাঠীদের স্মৃতিতে তিন্নী রয়ে গেছেন দৃঢ়চেতা, অদম্য মনোবলের প্রতীক হয়ে।
সুমাইয়া আফরিন
২০২৫
সালের সবচেয়ে হৃদয়বিদারক ও নাড়া দেওয়া ঘটনাগুলোর মধ্যে একটি ছিল ২০২১-২২ শিক্ষাবর্ষের
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিনের মৃত্যু। গত ৮ সেপ্টেম্বর সকালে কুমিল্লার
কালিয়াজুরী এলাকায় নিজ ভাড়া বাসা থেকে সুমাইয়া ও তার মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই
সন্ধ্যায় মোবারক হোসেন নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে, যিনি এই হত্যাকাণ্ডের
মূল হোতা।
‘ধর্ষণের
পর হত্যা’ করা হয়েছে- আদালতে আসামির স্বীকারোক্তিতে উঠে আসে এমন নির্মম বাস্তবতা। তার
মৃত্যু কেবল একটি পরিবার নয়, স্তব্ধ করে দেয় পুরো বিশ্ববিদ্যালয় ও দেশকে।
তাসমানিয়া রহমান প্রভা
বছরের
শেষ প্রান্তে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হারায় আরেকটি মেধাবী মুখ। কম্পিউটার সায়েন্স
অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসমানিয়া রহমান প্রভা
দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে সঙ্গে লড়াই করছিলেন। বন্ধু, পরিবার ও বিশ্ববিদ্যালয়
সম্প্রদায়ের সম্মিলিত সহায়তায় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন তিনি।
১৯ নভেম্বর রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। চাঁদপুরের বাগাদী
এলাকার এই শিক্ষার্থীর স্বপ্নগুলো আজও ভাসে সহপাঠীদের চোখের জলে।
দুলাল চন্দ্র ঘোষ
২০২৫
সালের একেবারে শেষ প্রান্তে প্রশাসনিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
অর্থ ও হিসাব দপ্তরের হিসাব কর্মকর্তা দুলাল চন্দ্র ঘোষ অসুস্থতাজনিত কারণে ২৫ ডিসেম্বর
বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে
বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর শোক প্রকাশ করে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : কুমিল্লা বিশ্ববিদ্যালয়
.png)
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন