ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চবির শাটল ট্রেনে কাটা পড়ে একজন নিহত

চবির শাটল ট্রেনে কাটা পড়ে একজন নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যাম্পাসের প্ল্যাটফর্মে ঢোকার পরই ওই ব্যক্তি নামতে যান। এতে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। তখনও ট্রেনটি চলমান ছিল। পরে প্ল্যাটফর্মে অবস্থানরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চবি চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়লে শিক্ষার্থীরা তাকে আমাদের এখানে নিয়ে আসে। তখন সে মৃত ছিল।

পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি ক্যাম্পাসে ৬-৭ বছর আগে সাদা ভাণ্ডারি নামে ডিশ লাইন সরবরাহ করত আনিস। মৃত ব্যক্তি তার পিতা হয়—এমনটা জানতে পেরেছি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : চট্টগ্রাম নিহত ট্রেন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

চবির শাটল ট্রেনে কাটা পড়ে একজন নিহত

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি ক্যাম্পাসের প্ল্যাটফর্মে ঢোকার পরই ওই ব্যক্তি নামতে যান। এতে পা পিছলে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান তিনি। তখনও ট্রেনটি চলমান ছিল। পরে প্ল্যাটফর্মে অবস্থানরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করেন এবং বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের চবি চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়লে শিক্ষার্থীরা তাকে আমাদের এখানে নিয়ে আসে। তখন সে মৃত ছিল।

পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি ক্যাম্পাসে ৬-৭ বছর আগে সাদা ভাণ্ডারি নামে ডিশ লাইন সরবরাহ করত আনিস। মৃত ব্যক্তি তার পিতা হয়—এমনটা জানতে পেরেছি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত