ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আগামীকাল রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

ছবি : সংগৃহীত

জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের জন্য আগামীকাল শুক্রবার ( জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

আজ বৃহস্পতিবার ( জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত পাইপলাইনের মানিকদিয়া এলাকায় প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অংশের জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা প্রয়োজন। 

তিতাস গ্যাস জানিয়েছে, সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। সরবরাহ বন্ধ না হলেও সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন। 

আরও বলা হয়েছে,গ্যাস স্বল্পতার কারণে যেসব এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন, তার মধ্যে রয়েছে- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর গোপীবাগ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ঢাকা গ্যাস

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১২ এপ্রিল ২০২৬

আগামীকাল রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের জন্য আগামীকাল শুক্রবার ( জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

আজ বৃহস্পতিবার ( জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত পাইপলাইনের মানিকদিয়া এলাকায় প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অংশের জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা প্রয়োজন। 

তিতাস গ্যাস জানিয়েছে, সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। সরবরাহ বন্ধ না হলেও সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন। 

আরও বলা হয়েছে,গ্যাস স্বল্পতার কারণে যেসব এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন, তার মধ্যে রয়েছে- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর গোপীবাগ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত