ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

"আমার পছন্দের একজন": পরীমনি সম্পর্কে অপু বিশ্বাসের নতুন মন্তব্য

ছবি সংগৃহীত

একটা সময় পরীমনির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল অপু বিশ্বাসের। বুবলীর সঙ্গে দ্বন্দ্বের সময় পরীর পাশে দাঁড়িয়েছিলেন এই নায়িকা। পরীকে প্রকাশ্যে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন তিনি। শুধু তাই নয়, পরীর সন্তানের জন্মদিনেও দামি উপহার পাঠিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে। কারণ, আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসকে বলেন, ‘একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’

পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এবার তাদের সম্পর্কের অবস্থান নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবে বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো! সবাই আমার অনেক পছন্দের মানুষ, সেও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

অপুর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন। তবে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে ছিলেন নিরব হোসেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১২ এপ্রিল ২০২৬

"আমার পছন্দের একজন": পরীমনি সম্পর্কে অপু বিশ্বাসের নতুন মন্তব্য

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

একটা সময় পরীমনির সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ছিল অপু বিশ্বাসের। বুবলীর সঙ্গে দ্বন্দ্বের সময় পরীর পাশে দাঁড়িয়েছিলেন এই নায়িকা। পরীকে প্রকাশ্যে ‘বোন’ বলে সম্বোধন করেছিলেন তিনি। শুধু তাই নয়, পরীর সন্তানের জন্মদিনেও দামি উপহার পাঠিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ গুঞ্জনের সূত্রপাত সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির এক অনুষ্ঠানে অপু বিশ্বাসের উপস্থিতি ও বক্তব্য ঘিরে। কারণ, আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দুবার দলটির মনোনয়ন চেয়েছিলেন। সেই অপু হঠাৎ বিএনপির অনুষ্ঠানে যোগ দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে।

পরীমনি তখন খোলাখুলি অপু বিশ্বাসকে বলেন, ‘একজন পল্টিবাজ ও সুবিধাবাদী।’

পরীর এমন মন্তব্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই। পরীর ছেলের সাম্প্রতিক জন্মদিনেও অপু উপস্থিত না থাকায় সেই গুঞ্জন আরও জোরালো হয়।

তবে এবার তাদের সম্পর্কের অবস্থান নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে তিনি শান্তভাবে বলেন, ‘সম্পর্কের কিছু নেই তো! সবাই আমার অনেক পছন্দের মানুষ, সেও আমার পছন্দের একজন। খুব মিষ্টি মানুষ। আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’

অপুর এই বক্তব্যে অনেকেই মনে করছেন, বন্ধুত্ব বজায় রাখার ইঙ্গিতই দিয়েছেন। তবে পরীমনির পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।

অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় ছবিটিতে তার বিপরীতে ছিলেন নিরব হোসেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত