আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক শেষে ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
ড.
ইভার্স ইয়াবস জানান, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণে তারা এই মিশন পরিচালনা করছেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ। আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইইউ-এর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করতে এসেছি।‘
ইইউ
মিশনের প্রধান জানান, একটি দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে নির্বাচনের মূল সময়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী দল সারা দেশে অবস্থান করবে।
একই
দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন করাকে নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন ড. ইয়াবস। তবে বর্তমান কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,
নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কর্মপরিকল্পনা ও প্রাথমিক পর্যবেক্ষণ সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী রোববার (১১ জানুয়ারি) রাজধানীর রেনেসাঁ হোটেলে এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে ইইউ মিশন।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন