গণভোট ও সংসদ নির্বাচনে ৩০ হাজার ভোটকেন্দ্রে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (২৬ জানুয়ারি) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনে ২৫ থেকে ৩০ হাজার বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এছাড়া পূজার সময় যে অ্যাপ ব্যবহার করা হয়েছিল, তা চালু রাখবে সংশ্লিষ্ট বাহিনী। ইসি সচিব বলেন, ভোটের কাজে সহায়তা দিতে ১৬ হাজার বিএনসিসির ক্যাডেট থাকবেন।
নির্বাচন কমিশনে না এসে নির্বাচনী
অনুসন্ধান কমিটিতে যাওয়ার পরামর্শ দিয়ে সচিব বলেন, আবারও বলছি, ইলেকটোরাল ইনকোয়ারি
অ্যান্ড এডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান, জানিয়ে আমাদের কপি দেন। আমি তা অনুসরণ
করব।
ভোটের প্রচারে আচরণবিধি প্রতিপালনে
সবার সহযোগিতা চান ইসি সচিব আখতার আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন অবশ্যই
নির্ভার না। আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলছি যে আচরণবিধি ভঙ্গের বিষয়টা ৩০০ আসনে ৩০০
ইলেক্টোরাল ইনকোয়ারি অ্যান্ড এডুজিকেশন কমিটি আছে, তাদের বলেন, রিটার্নিং অফিসারের
কাছে বলেন, আমাদের একটি কপি দেন। আমরা এখান থেকে এই জিনিসটাকে ফলোআপ করব।’
ইতিমধ্যে ঢাকা-১১, ঢাকা-১৩
আসনে পোস্টার নজরে আসায় রিটার্নিং অফিসারদের তা সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান
ইসি সচিব।
কূটনীতিকদের ব্রিফিং সম্পর্কে
সচিব জানান, গতকাল রোববার সংসদ ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করা হয়েছে। নির্বাচনী
ব্যবস্থা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে একটা ব্রিফিং করা হয়েছে। এতে রাষ্ট্রদূত
ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন প্রতিনিধি ছিলেন। সরকারি কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার
দপ্তরের প্রতিনিধি ছিলেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন