ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দৈনিক ভোরের ডাক'র দিরাই প্রতিনিধি হলেন বদরুল

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মোঃ বদরুজ্জামান বদরুল দেশের  শীর্ষ স্থানীয় গণমাধ্যম দৈনিক ভোরের ডাকের দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

শনিবার  বেলা ১১ টার  দিকে রাজধানীতে  দৈনিক ভোরের ডাকের  কর্তৃপক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, অফিসিয়াল আইডি কার্ড  ও অন্যান্য প্রাতিষ্ঠানিক উপকরণ তুলে দেন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়ত হোসেন। 

দৈনিক ভোরের ডাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। যা দেশ-বিদেশের সকলের কাছে বিশেষভাবে পরিচিত। 

দিরাই উপজেলা থেকে  এই প্রত্রিকায় মোঃ বদরুজ্জামান  দায়িত্ব গ্রহণ করায় এলাকায় সাংবাদিক সমাজে আনন্দের সঞ্চার হয়েছে।

এ উপলক্ষে দিরাইয়ের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রবাসী ও সাংবাদিক মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, মো. বদরুজ্জামান বদরুল দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনলাইন টিভি, ওয়েব পোর্টাল ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে হাওরপাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা, উন্নয়ন, অবহেলা ও বঞ্চনার চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে আলোচিত হয়েছেন। তাঁর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতা দিরাইয়ে তাঁকে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

দৈনিক ভোরের ডাক'র দিরাই প্রতিনিধি হলেন বদরুল

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

featured Image

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দিরাই সাংবাদিক ইউনিয়নের সভাপতি  মোঃ বদরুজ্জামান বদরুল দেশের  শীর্ষ স্থানীয় গণমাধ্যম দৈনিক ভোরের ডাকের দিরাই উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

শনিবার  বেলা ১১ টার  দিকে রাজধানীতে  দৈনিক ভোরের ডাকের  কর্তৃপক্ষের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, অফিসিয়াল আইডি কার্ড  ও অন্যান্য প্রাতিষ্ঠানিক উপকরণ তুলে দেন প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক কে এম বেলায়ত হোসেন। 

দৈনিক ভোরের ডাক বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। যা দেশ-বিদেশের সকলের কাছে বিশেষভাবে পরিচিত। 

দিরাই উপজেলা থেকে  এই প্রত্রিকায় মোঃ বদরুজ্জামান  দায়িত্ব গ্রহণ করায় এলাকায় সাংবাদিক সমাজে আনন্দের সঞ্চার হয়েছে।

এ উপলক্ষে দিরাইয়ের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, প্রবাসী ও সাংবাদিক মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, মো. বদরুজ্জামান বদরুল দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনলাইন টিভি, ওয়েব পোর্টাল ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন। তিনি বিভিন্ন সময়ে হাওরপাড়ের সাধারণ মানুষের জীবনযাত্রা, উন্নয়ন, অবহেলা ও বঞ্চনার চিত্র সংবাদ মাধ্যমে তুলে ধরে আলোচিত হয়েছেন। তাঁর বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতা দিরাইয়ে তাঁকে এক বিশেষ অবস্থানে নিয়ে এসেছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত