ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ড. খলিলুরের সাথে অজিত দোভালের সাক্ষাৎ

ড. খলিলুরের সাথে অজিত দোভালের সাক্ষাৎ
ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ড. খলিলুর রহমান দেশটির অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সাথে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লি যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

ড. খলিলুরের সাথে অজিত দোভালের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫

featured Image

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ড. খলিলুর রহমান দেশটির অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

আজ বুধবার (১৯ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ হাইকমিশন জানায়, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সাথে সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তারা সিএসসির কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। ড. খলিলুর রহমান অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে যোগ দিতে দিল্লি যান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত