ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওসমান হাদির মৃত্যুতে ডিআরইউর গভীর শোক

ওসমান হাদির মৃত্যুতে ডিআরইউর গভীর শোক
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সাথে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান।

অতি দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতারা।

ডিআরইউ মনে করে, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাইযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ওসমান হাদি শোক মৃত্যু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ওসমান হাদির মৃত্যুতে ডিআরইউর গভীর শোক

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ইন্তেকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সাথে হাদির শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব এবং তার সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই শোক জানান।

অতি দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারী ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন নেতারা।

ডিআরইউ মনে করে, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক ও জুলাইযোদ্ধা ছিলেন। ঐতিহাসিক গণঅভ্যুত্থানে হাদিসহ ছাত্র-জনতার আন্দোলন ও ত্যাগের বিনিময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন হয়।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টা দিকে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারণাকালে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে তিনি গুলিবিদ্ধ হন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত