ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আর্থিক সেবা প্রদানে গ্রাহক সেবার পরিধি বাড়াচ্ছে মধুমতি ব্যাংক

ছবি সংগৃহীত

ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে স্থানান্তরিত গোপালগঞ্জ শাখা এবং উক্ত শাখার নিয়ন্ত্রণাধীন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল উপশাখার উদ্বোধন করেছে মধুমতি ব্যাংক। সোমবার (৩ নভেম্বর) উপশাখার উদ্বোধন করা হয়।

স্থানান্তরিত শাখাটি গোপালগঞ্জ সদর থানাধীন মাদরাসা রোডের হারুন টাওয়ারে অবস্থিত এবং নতুন উপশাখাটি গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ার গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত। দুটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত গ্রাহকগণের উপস্থিতিতে, প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখা ও নতুন উপশাখার শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

অনুষ্ঠান দুটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। এছাড়াও গোপালগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জনাব শরীফ আবু আসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

আর্থিক সেবা প্রদানে গ্রাহক সেবার পরিধি বাড়াচ্ছে মধুমতি ব্যাংক

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

ব্যাংকিং কার্যক্রমের বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার লক্ষ্যে স্থানান্তরিত গোপালগঞ্জ শাখা এবং উক্ত শাখার নিয়ন্ত্রণাধীন গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল উপশাখার উদ্বোধন করেছে মধুমতি ব্যাংক। সোমবার (৩ নভেম্বর) উপশাখার উদ্বোধন করা হয়।

স্থানান্তরিত শাখাটি গোপালগঞ্জ সদর থানাধীন মাদরাসা রোডের হারুন টাওয়ারে অবস্থিত এবং নতুন উপশাখাটি গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়ার গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে অবস্থিত। দুটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত গ্রাহকগণের উপস্থিতিতে, প্রধান অতিথি হিসেবে স্থানান্তরিত শাখা ও নতুন উপশাখার শুভ উদ্বোধন করেন মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম।

অনুষ্ঠান দুটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী। এছাড়াও গোপালগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক জনাব শরীফ আবু আসলাম সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত