ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন সেমিনারের বক্তারা।

গত শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবের সেমিনারকক্ষে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা এই দাবি জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে এই সেমিনারের আয়োজন করা হয়। পলিসি ফর গুড গভর্ন্যান্স ইউকে এই সেমিনারের আয়োজন করে।

পলিসি ফর গুড গভর্ন্যান্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে ব্যরিস্টার মাহাবুবুর রহমান, ব্যরিস্টার মেহনাজ মান্নান এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন এবং নাজমুল হুদা সাগর নির্বাচন কমিশনের গৃহীত নানা বিষয় নিয়ে আলোকপাত করেন।

সেমিনারে বক্তারা বলেন, প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোট প্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ‘প্রবাসীদের ভোট প্রদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই।

সেমিনারে আরো বক্তব্য দেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা প্রমুখ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

‘প্রবাসীর ভোট প্রদান সহজ করা না হলে ভোটাধিকার মূল্যহীন’

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত