ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আমদানি করতেই হিলি বন্দরে দাম কমছে চালের

আমদানি করতেই হিলি বন্দরে দাম কমছে চালের
ছবি : সংগৃহীত

চাল আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে দাম।

একদিনের মাথায় প্রতি কেজি চালের দাম কমেছে থেকে টাকা। দুই দিন আগেও হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি চিকুন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হলেও আমদানি শুরুর পর সেই চাল এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়।

বাজারের পাইকারি ক্রেতারা বলছেন, সবে মাত্র বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো তেমন পাইকারি ক্রেতারা আসেনি।ফলে বন্দরে চালের বাজার এখনো তেমন জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা চলে আসবে তখন চালের বেচা-কোনাও পুরাদমে শুরু হবে বলে আশা ব্যবসায়ীদের।

কাস্টম্‌সের হিসাব মতে গেল দুই দিনে হিলি বন্দর দিয়ে ২০ ট্রাকে ৮১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে ভারত থেকে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : আমদানি দাম কমছে চালের দাম দাম কমছে

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

আমদানি করতেই হিলি বন্দরে দাম কমছে চালের

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

চাল আমদানি শুরুর পর হিলি স্থলবন্দরে কমতে শুরু করেছে দাম।

একদিনের মাথায় প্রতি কেজি চালের দাম কমেছে থেকে টাকা। দুই দিন আগেও হিলি বন্দরের পাইকারি বাজারে প্রতি কেজি চিকুন জাতের শম্পা চাল ৭০ থেকে ৭১ টাকা দরে বিক্রি হলেও আমদানি শুরুর পর সেই চাল এখন বিক্রি হচ্ছে ৬৪ থেকে ৬৫ টাকায়।

বাজারের পাইকারি ক্রেতারা বলছেন, সবে মাত্র বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনো তেমন পাইকারি ক্রেতারা আসেনি।ফলে বন্দরে চালের বাজার এখনো তেমন জমে ওঠেনি। আগামী সপ্তাহের মধ্যে পাইকারি ক্রেতারা চলে আসবে তখন চালের বেচা-কোনাও পুরাদমে শুরু হবে বলে আশা ব্যবসায়ীদের।

কাস্টম্‌সের হিসাব মতে গেল দুই দিনে হিলি বন্দর দিয়ে ২০ ট্রাকে ৮১৬ মেট্রিক টন চাল আমদানি হয়েছে ভারত থেকে। আমদানিকৃত এসব চাল ঢাকা, সিলেট, ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়ে থাকে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত