ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজাপুরে তিন বাড়িতে ভয়াবহ চুরি, গণধোলাইয়ের পর এক চোরকে পুলিশে সোপর্দ

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকায় সোমবার (৬ অক্টোবর, ২০২৫) ভোররাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসীর ধাওয়ায় আলামিন (৩০) নামের এক চোরকে ধরে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ক্ষতিগ্রস্ত গৃহস্থ মোজাম্মেল হোসেন তালুকদার জানান, রাত আড়াইটার দিকে চোরের দল তাঁর ঘরে স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা নগদ এবং মোবাইল ফোন সহ মোট ৬ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নেয়।

পরে অন্য একটি বাড়িতে চুরি করতে গেলে এক চোর এলাকাবাসীর হাতে ধরা পড়ে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় ৩ থেকে ৪ জন চোর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে। ধাওয়ার মুখে আলামিন নামের একজনকে ধানক্ষেতে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে রাস্তায় তুলে তাকে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আটক আলামিন পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের আনোয়ার শেখের ছেলে।

রাজাপুর থানার এএসআই কালাম জানান, ভোরে খবর পেয়ে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চোরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ মার্চ ২০২৬

রাজাপুরে তিন বাড়িতে ভয়াবহ চুরি, গণধোলাইয়ের পর এক চোরকে পুলিশে সোপর্দ

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৫

featured Image

রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম নৈকাঠি এলাকায় সোমবার (৬ অক্টোবর, ২০২৫) ভোররাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসীর ধাওয়ায় আলামিন (৩০) নামের এক চোরকে ধরে উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

ক্ষতিগ্রস্ত গৃহস্থ মোজাম্মেল হোসেন তালুকদার জানান, রাত আড়াইটার দিকে চোরের দল তাঁর ঘরে স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। এরপর প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৫০ হাজার টাকা নগদ এবং মোবাইল ফোন সহ মোট ৬ লাখ টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নেয়।

পরে অন্য একটি বাড়িতে চুরি করতে গেলে এক চোর এলাকাবাসীর হাতে ধরা পড়ে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দা মজিবর রহমান জানান, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতর শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এসময় ৩ থেকে ৪ জন চোর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে। ধাওয়ার মুখে আলামিন নামের একজনকে ধানক্ষেতে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে রাস্তায় তুলে তাকে গণধোলাই দেওয়া হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় আলামিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আটক আলামিন পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাশা গ্রামের আনোয়ার শেখের ছেলে।

রাজাপুর থানার এএসআই কালাম জানান, ভোরে খবর পেয়ে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত চোরকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত