সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল কর্তৃক পৃথক দুটি অভিযানে হত্যা মামলার এক আসামিসহ ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— টাঙ্গাইল সদর থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলার এজাহারনামীয় আসামি নুরু (৪৫) এবং ডাকাতির প্রস্তুতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান নাঈম (বয়স অনূর্ধ্ব), পিতা-মোঃ ওয়াজেদ আলী, সাং-উফুলকি, থানা-মির্জাপুর, জেলা-টাঙ্গাইল।
হত্যা মামলার আসামি গ্রেফতার
র্যাব জানায়, এজাহার সূত্রে জানা যায়, নুরু (৪৫) ও তার সহযোগীদের সঙ্গে বাদী মোঃ আমির হোসেন (৪৮)-এর ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২৫ সালের ৩ নভেম্বর রাত আনুমানিক ৮টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন হাতিলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন বাদীর ভাই আব্দুর রাজ্জাক (৩২) ও ভাতিজা নাজমুল (১৯)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক মারা যান।
এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা নং-১৪ (তারিখ: ০৪ নভেম্বর ২০২৫) রুজু হয়। মামলা দায়েরের পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ও র্যাব-৫, সিপিসি-২ নাটোরের যৌথ অভিযানে ৩ জানুয়ারি ২০২৬ দুপুর ১টা ৩০ মিনিটে নাটোর সদর থানাধীন দক্ষিণপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি নুরু (৪৫)-কে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক গ্রেফতার
অপর অভিযানে র্যাব-১, সিপিসি-২ উত্তরা ঢাকা ক্যাম্প এবং র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইলের যৌথ দল ডিএমপির খিলক্ষেত থানার মামলা নং-১৩(৫)১৯-এর ধারা ৩৯৯ পেনাল কোডে দায়েরকৃত ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুল হাসান নাঈমকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ৩ জানুয়ারি ২০২৬ দুপুর ১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উভয় আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন