ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুড়িগ্রামের রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান ছুরিকাহত: অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলা, এলাকায় প্রতিবাদ মিছিল

কুড়িগ্রাম: অবৈধভাবে বালু উত্তোলন ও মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় কুড়িগ্রামের রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) রাতে মাদক কারবারী রনির নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁর বুকে ও হাতে ছুরিকাঘাত করে এবং লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। নিরাপত্তার অভাবে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হন।

জানা যায়, মাদক কারবারী রনি ও তার সহযোগীরা মিলে এলাকার একটি গুরুত্বপূর্ণ স্লুইস গেটের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ বিষয়টি নাগেরশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে জানালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সেই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়।

এছাড়াও, মাদক কারবারী রনি ও তার দলবলের এলাকায় অবৈধ মাদক কেনা-বেচার বিষয়টি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উত্থাপন করেন। এ নিয়েই মাদক কারবারী রনি ক্ষিপ্ত হয়।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রনি ও তার দলবল রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় তারা চেয়ারম্যানের ছোট ভাই বাপ্পীকে মারধর করতে থাকে। ছোট ভাইকে বাঁচাতে চেয়ারম্যান এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর বুকে ও ডান হাতে ছুরিকাঘাত করে এবং তাঁকে রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে।

পরিস্থিতি দেখে এলাকাবাসী এগিয়ে এসে দুর্বৃত্তদের গণপিটুনি দিলে তারা পালিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা রায়গঞ্জ পেট্রোল পাম্পের সামনে অবস্থান নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে মেরে ফেলার হুমকি দেয়। দুর্বৃত্তদের হুমকির মুখে ছুরিকাহত ইউপি চেয়ারম্যান স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে সাহস পাননি।

নিরাপত্তাজনিত কারণে চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হওয়ার পর কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমানের নির্দেশে পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁকে ভূরুঙ্গামারী উপজেলা হাসপাতালে নিয়ে যান এবং তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ তাঁর নিজ বাসভবনে অবস্থান করছেন।

এদিকে, গতকাল শুক্রবার অবৈধ মাদক ও অবৈধ বালু উত্তোলন বন্ধের উদ্যোগ গ্রহণকারী ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপের উপর হামলার প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এ ঘটনায় নাগেরশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সঙ্গে কথা হলে তিনি জানান, হামলার ঘটনায় দুটি পক্ষই মামলা করার জন্য থানায় এসেছেন। তিনি নিশ্চিত করেন যে, রনির চাচা বাদী হয়ে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপসহ ২৭ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দীপের পক্ষ থেকেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান ছুরিকাহত: অবৈধ বালু উত্তোলন ও মাদক কারবারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হামলা, এলাকায় প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত